1. admin@sangbadjanala.com : A M Faroki : A M Faroki
দখলমুক্ত করে করে ৭৫ একর বনভূমি বনায়ন, প্রশংসিত হয়েছেন বন কর্মকর্তা - সংবাদ জানালা %
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
হেডলাইন
পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক জুবাইদ দখলমুক্ত করে করে ৭৫ একর বনভূমি বনায়ন, প্রশংসিত হয়েছেন বন কর্মকর্তা আদালতের রায়ে দেউলিয়া ঘোষণা চালকল ব্যবসায়ী বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে টানা পতন সাইবার নিরাপত্তা জোরদারে আর্থিক খাতে নতুন গাইডলাইন রেমিট্যান্সে গতি ফেরাতে ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা জোরদার ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ দেশজুড়ে মশাবাহিত ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব, চিকিৎসায় হিমশিম হাসপাতালগুলো পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র প্রতিবাদ জানাল ঢাকা নারী এশিয়া কাপ ক্রিকেট: সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

দখলমুক্ত করে করে ৭৫ একর বনভূমি বনায়ন, প্রশংসিত হয়েছেন বন কর্মকর্তা

আবদুল মামুন ফারুকী, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ জন দেখেছেন

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিটের হারবাং মৌজার অর্ধশত বছর ধরে জবরদখলে থাকা প্রায় ৭৫ একর বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন সৃষ্টি করেছে বন বিভাগ। উদ্ধারকৃত কেরনছড়ি, তারাবনিয়ার জুম, আবুল বশর বাপের ডুরি, মধুখালী ও হাছানের জুম এলাকার বনভূমিতে বিভিন্ন প্রজাতির বনজ-ফলদ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণপূর্বক নতুন বনায়ন সৃষ্টি করা হয়েছে।
প্রথমবারের মতো একসাথে ৭৫ একর বনভূমি উদ্ধারের উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টইটং বিটের বনকর্মকর্তা মো. মোতালিব আল মোমিন। স্থানীয় বনবিভাগসূত্রে জানা গেছে, হারবাং মৌজার টইটং বিটের কেরনছড়ি, তারাবনিয়ার জুম, আবুল বশর বাপের ডুরি, মৌলভী হাছানের জুম ও মধুখালী এলাকার আরএস ১৮ ও বিএস ৬০ দাগের বহুবছরের দখলকৃত প্রায় ৭৫ একর বনভূমি উদ্ধার করে বনবিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তোলে নেওয়া হয়েছে দখলকৃত জায়গার চারপাশের ঘেরাও। উদ্ধারকৃত কেরনছড়ি, আবুল বশর বাপের ডুরি, হাছানের জুম ও মধুখালী এলাকার ওই বনভূমিতে বিভিন্ন প্রজাতির বনজ-ফলদ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়। ইতোমধ্যে ওই বনায়ন কার্যক্রম সংক্রান্ত চারা রোপণের কাজ সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন দখল ও অব্যবস্থাপনায় থাকা বনভূমি উদ্ধার করে সেখানে নতুন করে গাছের চারা রোপণ সম্পন্ন হওয়ায় এলাকার প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয়রা জানায়, প্রায় ৭৫ একর বনভূমি জবরদখলমুক্ত করে পরিবেশবান্ধব বনায়ন সৃষ্টি করা অত্যন্ত সাহসী ও প্রশংসনীয় একটা বড় উদ্যোগ, যা টইটং বনবিট কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করেছেন। এখন রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা, সংরক্ষণ এবং বনভূমির পুনরায় দখল ঠেকাতে কার্যকর পদক্ষেপ ও নজরদারি নিশ্চিত করা গেলেই সৃজিত এই বনায়ন পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টইটং বিটের বনকর্মকর্তা মো. মোতালিব আল মোমিন বলেন, বনভূমি রক্ষা করা বনবিভাগের দায়িত্ব। সরকারি বনভূমি জবরদখলমুক্ত করে তা পুনরায় বনবিভাগের আওতায় এনে সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কেরনছড়ি, তারাবনিয়ার জুম, আবুল বশর বাপের ডুরি ও মধুখালী এলাকায় উদ্ধারকৃত বনভূমিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন এসব চারা যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনাসহ তীক্ষ্ণ নজরদারি করা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন পুনরায় এই বনভূমি কেউ জবরদখল করতে না পারে সে লক্ষ্যে স্থানীয় জনগণের সহযোগিতায় অতি গুরুত্বের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © সংবাদ জানালা
ডিজাইন করেছেন ilmCode Technologies